প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি পর্যায়ে দেশে প্রথমবারের মতো কৃষি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ নামে এ শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ভর্তির আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান আকন্দ গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অবস্থান থেকে এক্সিম ব্যাংক এ বিশ্ববিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জে প্রতিষ্ঠা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে।