যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়েছে। গতকাল বুধবার বিকেলে ১৬৫ জন যাত্রী নিয়ে ‘ফ্লাই দুবাই’ নামের একটি এয়ারবাস বিমানবন্দরে অবতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়। বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, ফ্লাই দুবাই বিকেল পাঁচটায় বিমানবন্দরে অবতরণ করে। পরে রিফুয়েলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করে ফের দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যায়। ১৯৯৮ সালের ২০ ডিসেম্বর ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হলেও রানওয়ে স্বল্পতা ও রিফুয়েলিং স্টেশন না থাকায় সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট শুরু হচ্ছিল না।