যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক্সপ্লোর বাংলাদেশ’ স্লোগান নিয়ে হেঁটে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে কক্সবাজারের টেকনাফ যাত্রা শুরু করেছেন জেড রহমান নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। গতকাল সোমবার সকাল ১০টায় তিনি যাত্রা শুরু করেন। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন এ কর্মসূচি উদ্বোধন করেন। এ উপলক্ষে গত রোববার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে এবং ঢাকা ক্লাবের অর্থায়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে।