যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও বাসযোগ্য করে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে সামাজিক সংগঠন ‘জাগো মানবসেবায়’। গতকাল বৃহস্পতিবার ওই সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে শহরের বিভিন্ন জায়গায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন নবগঠিত এ সংগঠনের নেতা-কর্মীরা। ফরিদপুর অফিস|