প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবসে মেডিকেল ক্যাম্প আয়োজনের মধ্য দিয়ে সিলেটের খাদিমনগর এলাকায় ৩০ শয্যাবিশিষ্ট হজরত শাহপরান হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। গতকাল সকালে সরকারি এ হাসপাতালের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অসুস্থ মুক্তিযোদ্ধা নরেশ চন্দ্র দাশকে চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম শুরু করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ইহতেশামুল হক চৌধুরী। এ সময় সংশ্লিষ্টরা জানান, পরে আনুষ্ঠানিকভাবে হাসপাতালটি উদ্বোধন করা হবে। তার আগে সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত শুধু বহির্বিভাগের সেবা দেওয়া হবে। আনুষ্ঠানিক উদ্বোধনের পর হাসপাতালে সব ধরনের সেবা কার্যক্রম চালু হবে।