যাত্রাপথে বাসভাড়া কমানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে ‘অযৌক্তিক’ বাসভাড়া বাড়ানোর প্রতিবাদে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সম্মিলিতভাবে ‘যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম’ নামের একটি সংগঠনের ব্যানারে গতকাল শুক্রবার শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছেন। সেখানে তাঁরা বাসভাড়া কমানোর দাবি জানিয়েছেন। সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সদস্য ১৪ দলের সমন্বয়ক আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, কমিউনিস্ট পার্টির জেলার সাধারণ সম্পাদক দুলাল সাহা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথের দূরত্ব ১৮ কিলোমিটার হলেও বাসমালিক এবং সড়ক ও জনপথ বিভাগ কারসাজি করে দূরত্ব বেশি দেখিয়ে ভাড়া বাড়ানোর পক্ষে যুক্তি দেখাচ্ছে। তাঁরা বলেন, এ যাত্রাপথের ভাড়া কোনোভাবেই ২৪ টাকার বেশি মানা হবে না।