যাত্রাপথে ভোগান্তি
পরিবার-পরিজনের সঙ্গে ঈদের অবকাশ কাটাতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। আজ শুক্রবার থেকে ঈদের লম্বা ছুটি শুরু হয়ে যাচ্ছে। তাই গতকাল বৃহস্পতিবার থেকেই ঘরে ফেরা মানুষের মূল স্রোত শুরু হয়েছে। এদের বেশির ভাগই রওনা দিয়েছেন সড়কপথে। কিন্তু বাড়তি যানবাহনের চাপ তৈরি করেছে বিরাট বিড়ম্বনা। বিভিন্ন জায়গায় সারা দিনই লেগে ছিল দীর্ঘ যানজট। গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে বসে থাকতে হয়েছে যাত্রীদের। উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল ও চট্টগ্রামমুখী যানবাহনগুলোকে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে। এর মধ্যে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি পারাপারে সমস্যার কারণে দুই পারে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। উত্তরাঞ্চলগামী যানবাহনগুলো ঢাকা থেকে বেরিয়ে গাজীপুর ও টাঙ্গাইলে যানজটে পড়ে। এমনকি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন হলেও দুই লেনের মেঘনা-গোমতী সেতুর কারণে দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। লঞ্চ ও ট্রেনেও গতকাল থেকে নেমেছে ঘরে ফেরা মানুষের ঢল। ঘরমুখী মানুষের ঈদযাত্রার চিত্র ফুটে উঠেছে ছবিগুলোতে—

ঢাকা-রংপুর মহাসড়কের কালিয়াকৈর এলাকার যানজট

যানজটের কারণে পাটুরিয়ায় গাড়ি থেকে নেমে হাঁটছে যাত্রীরা

বসে থাকতে থাকতে দৌলতদিয়া ঘাটে ঘুমিয়ে পড়েছেন যাত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঠায় বসে আছেন চালক

ঢাকা-চট্টগ্রাম সড়কের মদনপুরে যানজটে বাসে বসে অসহায় শিশু

সদরঘাট লঞ্চঘাটে ঘরমুখী মানুষের ভিড়

পাটুরিয়া ঘাটের ভাঙনে হেনস্তার শিকার ঘরমুখী যাত্রীরা

যানজটে আটকা পশুবোঝাই ঢাকামুখী ট্রাক

কমলাপুরে ট্রেনে উঠতে যাত্রীদের ভিড়