যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় গতকাল সোমবার ভোরে দেলোয়ার হোসেন (৪০) নামে ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। তিনি ট্রাফিক পুলিশের পূর্ব জোনে কর্মরত ছিলেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ভোরে বাসা থেকে ডিউটিতে যাচ্ছিলেন দেলোয়ার। কাজলা এলাকার ফাতেমা পেট্রলপাম্পের সামনে সড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে ওসি জানিয়েছেন।