যাত্রাবাড়ীতে দগ্ধ দুজনকে আইসিইউতে স্থানান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। আজ সোমবার দুপুরে বার্ন ইউনিটের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান বার্ন ও প্লাস্টিক সার্জারির অধ্যাপক সাজ্জাদ খন্দকার।
সাজ্জাদ খন্দকার, বার্ন ইউনিটে চিকিৎসাধীন আট রোগীকে আজ বা আগামীকালের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এঁদের মধ্যে যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা হামলায় আহত চার রোগী রয়েছেন। গত শুক্রবার এ হামলা চালানো হয়।
অগ্নিদগ্ধ রোগীদের প্রাথমিক চিকিৎসার ব্যাপারে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অবৈতনিক উপদেষ্টা সামন্ত লাল সেনের পরামর্শ, কেউ অগ্নিদগ্ধ হলে সঙ্গে সঙ্গে দগ্ধ স্থানে অন্তত আধাঘণ্টা পানি ঢেলে হাসপাতালে নিয়ে আসতে হবে।