যাত্রাবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রমণ দাস (৮৫)। তিনি যাত্রাবাড়ীর মাতুয়াইলের বাসিন্দা ছিলেন।
রমণ দাসের ছেলে সুমন্ত দাসের ভাষ্য, আজ সকাল সাড়ে আটটার দিকে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে দুর্ঘটনাটি ঘটে। একটি চাকা খুলে যাওয়ায় চলন্ত বাসের চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসের নিচে চাপা পড়েন পথচারী রমণ। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বলেন, সকাল সাড়ে নয়টার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা রমণকে মৃত ঘোষণা করেন।