যাত্রাবাড়ীতে মন্দির ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীর শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের প্রতিবাদে গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্থানীয় হিন্দুধর্মাবলম্বী ব্যক্তিরা মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ১৮ জুলাই দুপুরে মন্দিরে পূজা চলার সময় সন্ত্রাসীরা মন্দিরে হামলা চালিয়ে পূজারিদের মারধর করে পূজার জিনিস ভাঙচুর করে। এরপর সন্ত্রাসীরা সেখানকার হিন্দুদের খুনের হুমকি দিচ্ছে। থানায় মামলা হওয়ার পরও পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না। বক্তারা মন্দিরে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও তাদের সুষ্ঠু বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মন্দির কমিটির সভাপতি রবিন দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, যুগ্ম মহাসচিব অরুণ মজুমদার প্রমুখ। বিজ্ঞপ্তি।