যাত্রাবাড়ী থেকে কঙ্কাল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ধলপুরের নতুন রাস্তাসংলগ্ন সড়কের পাশ থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে কঙ্কালটি উদ্ধার করা হয়। কঙ্কালের কিছু অংশ একটি প্লাস্টিকের ব্যাগে এবং বাকি অংশ ছিল বাইরে। সব মিলিয়ে কঙ্কালটি ছিল মোট ৮৫ টুকরো। দেখে মনে হচ্ছে, কঙ্কালটি সাত-আট বছর আগে মারা যাওয়া কোনো মানুষের। ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা ব্যক্তিরা কবর থেকে কঙ্কালটি তুলে কোথাও বিক্রি করতে যাচ্ছিল। হয়তো পুলিশের তল্লাশি দেখে ফেলে পালিয়েছে।পুলিশ জানায়, কঙ্কালটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।