যাত্রাবাড়ী থেকে বিদেশি পিস্তলসহ তিন অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে গতকাল বুধবার দুপুরে একটি বিদেশি পিস্তল ও পাঁচটি গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঢাকার কদমতলী থানার মুরাদপুরের হাজি লাল সরকার রোড এলাকার হুসাইন আহম্মেদ ফরহাদ, মুন্সিগঞ্জ জেলার মহেশপুর এলাকার রাসেল হোসেন ও একই জেলার বগাইকান্দি এলাকার মো. ছিতু মিয়া।র্যাব-১১-এর আদমজী ক্যাম্পের এক কর্মকর্তা জানান, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল দক্ষিণ যাত্রাবাড়ী বড়বাজার এলাকায় অবস্থিত ৩১৮/১ মেসার্স সততা এন্টারপ্রাইজে অভিযান চালায়। এ সময় অস্ত্র বিক্রির জন্য সেখানে অবস্থান করা তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।