যাত্রাবাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় ভাঙা প্রেস এলাকার একটি বাসা থেকে আজ বৃহস্পতিবার দুপুরে এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম রাজীব (২৬)। গুলিস্তান এলাকায় তাঁর একটি দোকান আছে।

রাজীবের স্ত্রী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। আজ বাসার দরজা খুলে স্বজনেরা রাজীবের মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।