যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে টোলপ্লাজার কাছে আজ বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মনিরুজ্জামান জানান,  সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান যাত্রীবাহী আরেকটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ওই ভ্যানের তিনজন যাত্রী নিহত হন।

নিহত ব্যক্তিদের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যান ও  এর চালক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।