যাত্রাবাড়ীতে খুনের ঘটনায় মামলা গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে যুবক খুনের ঘটনায় গতকাল মঙ্গলবার পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে নিহত যুবকের মা নয়জনের নাম উল্লেখ করে গতকাল হত্যা মামলা করেছেন। গত সোমবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা যাত্রাবাড়ীর গোলাপবাগের বাসায় ঢুকে পরিবহন ব্যবসায়ী আব্বাস আল মামুনকে (৩০) গুলি করে হত্যা করে। যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল আজাদ জানান, এজাহারে মা বদরুন্নেছা অভিযোগ করেছেন, পূর্বশত্রুতার জের ধরে মামুনকে খুন করা হয়েছে। তিনি নয়জনের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন। তাঁরা হচ্ছেন: মফিজ উদ্দিন, দিলু মতিন, ফাইজ উদ্দিন, কফিল উদ্দিন, সজীব, সাজু, আলাউদ্দিন, আর্মি সুমন ও মিজান। এ ছাড়া মামলায় অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।স্থানীয় সূত্র জানিয়েছে, প্রকাশ্য পরিবহন ব্যবসায় জড়িত থাকলেও মামুন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তিনি স্থানীয় এক যুবকের হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত আসামি।