প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে ট্রাকচাপায় হাজেরা খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাজেরার স্বজনেরা বলেন, হাজেরা রাজারবাগে একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করতেন। থাকতেন মাতুয়াইলের শামীমবাগে। সন্ধ্যায় কর্মস্থল থেকে তিনি বাসায় ফিরছিলেন। সাতটার দিকে মাতুয়াইল মেডিকেলের সামনে এলে একটি মিনি ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর অবস্থায় দুই পথচারী তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাজেরার গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে।