যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৪৫)। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, মিজানুর রহমান নামের এক পথচারী ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন।
ওই পথচারীর ভাষ্য, বাসে ওঠার সময় দুই বাসের চাপায় আবুল কালাম আজাদ গুরুতরভাবে আহত হন।