যাত্রাবাড়ীতে নারী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রাবাড়ীতে পলি আক্তার (২৭) নামের এক নারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোরে যাত্রাবাড়ীর দোলাইরপাড়ে এ ঘটনা ঘটে। পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় মৃত পলির লাশ উদ্ধার করেছে। যাত্রাবাড়ী থানার পুলিশ জানিয়েছে, দোলাইরপাড়ের একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন পলি। প্রায় ১০ বছর আগে দ্বীন ইসলাম নামে একজনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। পরে ছাড়াছাড়ি হয়। পলিকে জবাই করার পাশাপাশি পায়েও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে, পুলিশ তা নিশ্চিত হতে পারেনি।