যাত্রাবাড়ীতে পিস্তলসহ একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ীর রসুলবাগ এলাকা থেকে পুলিশ গতকাল রোববার রাতে একটি পিস্তলসহ মিনারা বেগম (১৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, রাত নয়টার দিকে রসুলবাগ এলাকা থেকে মিনারা বেগমকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে দুটি গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।