যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, তাঁরা দুজনেই সন্ত্রাসী ছিলেন।
আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তির নাম হিমেল ও সালাউদ্দিন।
ডেমরা জোনের সহকারী কমিশনার মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, যাত্রাবাড়ী থানার ধলপুর ব্রিজের পরে বালুর মাঠে ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় দুজন নিহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল ও একটি রিভলভার উদ্ধার করেছে।
নিহত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।