যাত্রাবাড়ীতে সাইনবোর্ড আঁকিয়ে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে প্রণব মণ্ডল (৩৩) নামের একজন সাইনবোর্ড আঁকিয়ে নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে সন্ত্রাসীরা দোকানে ঢুকে তাঁকে গুলি করে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।যাত্রাবাড়ী থানার পরিদর্শক (ইন্সপেক্টর) অবনি কর জানান, গতকাল রাত ১০টার দিকে তিনজন অস্ত্রধারী প্রণবের দোকানে ঢুকে তাঁকে গুলি করে। জনতা তেড়ে এলে তারা মোটরসাইকেলে চেপে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত পৌনে ১১টার দিকে নিহত প্রণবের মামাতো ভাই অপূর্ব মজুমদার তাঁকে নিয়ে হাসপাতালে আসেন। নিহত প্রণবের মাথার পেছনের দিকে বড় ফুটোর মতো হয়ে গেছে। অপূর্ব জানিয়েছেন, ৩৩৯ যাত্রাবাড়ীতে ‘সাইন মেকার’ নামের একটি দোকান রয়েছে প্রণবের। সেখানেই সন্ত্রাসীরা তাঁর মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে। দোকানের পাশের ইলিশ পরিবহন বাস কাউন্টারের পেছনে তাঁর বাসা। নিহত প্রণবের গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈরে।