যাত্রাবাড়ীতে সাততলা ভবন হেলে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রাবাড়ীতে হেলে পড়া সপ্তম তলা বিশিষ্ট বাড়িটিকে (বায়ে) নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। সরিয়ে নেওয়া হয়েছে ভবনের বাসিন্দাদের। ছবি: হাসান ​রাজা
যাত্রাবাড়ীতে হেলে পড়া সপ্তম তলা বিশিষ্ট বাড়িটিকে (বায়ে) নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। সরিয়ে নেওয়া হয়েছে ভবনের বাসিন্দাদের। ছবি: হাসান ​রাজা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার সাততলা একটি ভবন হেলে পড়েছে। আজ শুক্রবার সকালে ভবন থেকে লোকজনদের সরে যেতে বলেছে ফায়ার সার্ভিস। পরে ভবনটি সিলগালা করে দিয়েছে পুলিশ।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ধলপুর, মসজিদ রোডে ‘রাশিদা ভিলা’ নামে সাত তলা ভবনটি (বায়ে ) পাশের একটি ভবনের গায়ে হেলে পড়েছে।  পরে ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। ছবি: হাসান রাজা
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ধলপুর, মসজিদ রোডে ‘রাশিদা ভিলা’ নামে সাত তলা ভবনটি (বায়ে ) পাশের একটি ভবনের গায়ে হেলে পড়েছে। পরে ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। ছবি: হাসান রাজা

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের পোস্তগোলা স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোস্তফা মহসীন জানান, ৩৫ / ৫ লিচু বাগানের এই বাড়ির ওপরের অংশটি পাশের আরেকটি ভবনের গায়ে হেলে পড়েছে। ভবনের পাঁচ তলা থেকে সাততলা পর্যন্ত হেলে পড়েছে। ভবনের বাসিন্দাদের সরিয়ে ফেলা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। ভবনটি ভেঙে ফেলার বিষয়টি রাজউকের কর্মকর্তা নির্ধারণ করবেন বলে জানান তিনি।

যাত্রাবাড়ী থানার পুলিশ ভবনটি সিলগালা করে দিয়েছে।