যাত্রাবাড়ীতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। তাঁদের শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে।

এই ঘটনায় দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করো হয়েছে।

আজ দুপুরে যাত্রাবাড়ীর বটতলা নামক স্থানে একটি আধা পাকা বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের ডেমরা বিভাগের সহকারী কমিশনার ইফতেখারুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে দুজনের শরীর ছিন্ন ভি​ন্ন হয়ে গেছে। আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত একজনের নাম ঝুনু (২০) বলে জানা গেছে। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।