যাত্রাবাড়ীতে তরুণের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আজ শুক্রবার সকালে মো. সজীব (১৮) নামে এক তরুণের এক লাশ উদ্ধার করা হয়েছে।
সজীবের বাবা হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন,সকাল সাতটার দিকে ক্রিকেট খেলতে বাসা থেকে বের হয় সজীব। পরে সাইনবোর্ডের সাদ্দাম মার্কেটের সামনে সজীবের লাশ পড়ে আছে বলে খবর পান। পরে ঘটনাস্থল থেকে সজীবের লাশ উদ্ধার করেন।
হারুন অর রশিদ আরও বলেন, সজীবের শরীরে বিভিন্ন জায়গায় গাড়িতে ধাক্কা দেওয়ার মতো আঘাতের চিহ্ন রয়েছে। তাই কোনো গাড়ির ধাক্কায় সজীবের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ময়নাতদন্ত শেষে সজীবের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।