যাত্রাবাড়ীর মামুন খুনের ঘটনায় গ্রেপ্তার করা যুবক রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মামুন হাওলাদার খুনের ঘটনায় গ্রেপ্তার করা যুবক সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। চাচাতো বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হাতে তিনি প্রাণ হারান। যাত্রাবাড়ী থানার অপারেশন কর্মকর্তা মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার করা সাইফুলের সাত দিনের রিমান্ড চেয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়েছিল। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি বলেন, মামলা দায়েরের পর আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা পেট্রলপাম্প এলাকায় চাচাতো বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে সন্ত্রাসী নীরবসহ অন্যদের হাতে মামুন গুরুতর আহত হন। পরে বেসরকারি একটি ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মামুনের ভাই শাহ আলম বাদী হয়ে নীরবসহ সাতজনের নামে যাত্রাবাড়ী থানায় মামলা করেন।