যাত্রাবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সমন্বয়ে গঠিত ‘সুন্দরবন রক্ষা অভিযাত্রা’ দল গতকাল বুধবার রাজবাড়ীর গোয়ালন্দে সাময়িক যাত্রাবিরতি করে। এ সময় গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম তাঁদের বরণ করেন। দুপুরের খাবার শেষে বিকেল চারটায় গোয়ালন্দ মোড়ে সমাবেশে নেতারা বলেন, তাঁরা বিদ্যুৎ চান, তবে সুন্দরবন ধ্বংস করে নয়। বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প আছে, কিন্তু সুন্দরবনের বিকল্প নেই।