যাত্রাবিরতি দাবি রেল অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসী গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়িতে রেলস্টেশন অবরোধ করে। উপজেলার বিনাউটি ও গোপীনাথপুর ইউনিয়নের ১৩ গ্রামের মানুষ সকাল ১০টা থেকে দেড় ঘণ্টা রেললাইন অবরোধ করে রাখে। ক্ষুব্ধ জনতা স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করে। এ সময় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ইমামবাড়ি রেলস্টেশন আটকা পড়ে ও এই পথে দেড় ঘণ্টা ট্রেন চলাচলা বন্ধ থাকে। ঢাকা-চট্টগ্রাম রেলপথে আন্তনগর ট্রেন মহানগরের যাত্রাবিরতির দাবিতে ক্ষুব্ধ জনতা ইমামবাড়িতে রেলস্টেশন অবরোধ করে। এ সময় তারা খণ্ড খণ্ড মিছিল করে বিভিন্ন স্লোগান দেয়। খবর পেয়ে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা সাড়ে ১১টার দিকে ক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।