প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী বিজয় এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে যাত্রাবিরতি শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় আখাউড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র তাজিল খলিফা স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীদের ফুল এবং মিষ্টি দিয়ে বরণ করে ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নাছির উদ্দিন খাদেম, যুবলীগের আহ্বায়ক মনির হোসেন, পৌরসভার সচিব আজম হোসেন ও নবনির্বাচিত পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি দুপুর ১২টা ৫ মিনিটে আখাউড়ায় পৌঁছে ১০ মিনিট বিরতির পর ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। আগস্টে আইনমন্ত্রী আখাউড়ায় এক সমাবেশে বিজয় এক্সপ্রেস ট্রেন আখাউড়ায় থামানোর ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন।