যাত্রাবিরতির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার সকালে রেললাইনে দাঁড়িয়ে কয়েক হাজার মানুষ এ কর্মসূচি পালন করে। শ্রীপুর বাজারের ব্যবসায়ী, রাজনীতিক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ এ দাবি সমর্থন করে। এ কারণে ট্রেনটি শ্রীপুর রেলস্টেশনে প্রায় ১৫ মিনিট যাত্রাবিরতি করে। পরে বিক্ষোভকারীরা রেললাইন ছেড়ে দিলে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।