প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সব আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আবারও মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে গতকাল ওই সব কর্মসূচি পালন করা হয়। অবরোধের সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আত্রাইয়ে পৌঁছালে কয়েক শ মানুষ রেললাইন অবরোধ করায় চালক ট্রেন থামিয়ে দেন। প্রায় ১০ মিনিট অবরোধের পর ট্রেনটি আবার ছেড়ে যায়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি