যাত্রার নামে অশ্লীল নাচ বন্ধ করল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গোয়ালদাহ বাজারে যাত্রার নামে অশ্লীল নাচ-গান বন্ধ করে দিয়েছে প্রশাসন। গত সোমবার রাতে সেখানে যাত্রা চলেনি।
স্থানীয় লোকজন জানান, গোয়ালদাহ বাজার বণিক সমিতির নামে দারিয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) তত্ত্বাবধান ও উদ্যোগে গোয়ালদাহ বাজারে একটি যাত্রাদল আনা হয়। বাজারের গো-হাটায় প্যান্ডেল করে ১০ অক্টোবর থেকে যাত্রার নামে অশ্লীল নাচ-গান চলছিল।
এ নিয়ে সোমবার প্রথম আলোয় ‘শ্রীপুরে যাত্রার নামে অশ্লীল নাচ-গান’ শিরোনামে প্রতিবেদন ছাপা হলে প্রশাসনের টনক নড়ে। ইউএনও সোনিয়া হাসান গতকাল মঙ্গলবার সকালে বলেন, ‘তাঁদের অনুমতি ছিল না। আমি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে যাত্রা বন্ধের নির্দেশ দিয়েছি। চেয়ারম্যান যাত্রা বন্ধ করে দিয়েছেন।’