যাত্রার নামে নগ্ননৃত্য ও জুয়া বন্ধের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে যাত্রা ও সার্কাসের নামে প্রকাশ্যে নগ্ননৃত্য, মদপান ও জুয়া বন্ধের দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সচেতন নাগরিক ফোরাম মৌলভীবাজারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়ে এ দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়েছে, গভীর বেদনা আর আক্ষেপের সঙ্গে লক্ষ করা যাচ্ছে, বেশ কিছুদিন ধরে মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন জায়গায় যাত্রা ও সার্কাসের নামে প্রকাশ্যে নগ্ননৃত্য প্রদর্শন, মদপান ও জুয়ার আসর বসানো হচ্ছে।