যাত্রাশিল্পের খসড়া নীতিমালা প্রণয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাশিল্পের নীতিমালার খসড়া করা হয়েছে। গতকাল মঙ্গলবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয়ের সভায় এই খসড়া নীতিমালা করা হয়।সভায় নীতিমালা পর্যালোচনা করা হয়। খসড়াটি এখন মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় নীতিমালাটি গেজেট আকারে প্রকাশ করবে। সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিসচিব সুরাইয়া বেগমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যাত্রাশিল্পের প্রতিনিধিরা। বিজ্ঞপ্তি।