যাত্রী নিয়ে বাস খাদে নিহত ১ আহত ৩৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিরিক্ত যাত্রী নিয়ে সেতুতে উঠতে গিয়ে গতকাল বুধবার সন্ধ্যায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার আইড়মারি এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে মোস্তাফিজুর রহমান (৩৫) নামের একজন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন।
বড়াইগ্রাম থানা-পুলিশ ও বাসযাত্রী সূত্র জানায়, রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি বাজার থেকে ৬৫ থেকে ৭০ জন যাত্রী নিয়ে আরিফ পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। সন্ধ্যা পৌনে ছয়টায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারি সেতুর কাছাকাছি পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।