যাত্রী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটে গত সোমবার রাতে ফেরি থেকে নামার সময় পা পিছলে নদীতে পড়ে বজলুর রহমান (৪০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। বজলুর রহমানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভগনাথপুর গ্রামে। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, বজলুর রহমান বাঞ্ছারামপুরের কড়ইকান্দি ঘাট থেকে ফেরিতে ওঠেন। ফেরিটি বিশনন্দী ঘাটে ভেড়ানোর আগেই তিনি হুড়োহুড়ি করে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান। এতে ফেরি ও ঘাটের জেটির চাপা খেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।