যাত্রী বহনে অস্বীকৃতি চার অটোরিকশা চালকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রী বহনে অস্বীকৃতি জানানো এবং অতিরিক্ত ভাড়া দাবির অপরাধে গত রোববার ও সোমবার চারজন চালককে পাঁচ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার শাহবাগে এবং রোববার মিরপুরের এশিয়া সিনেমা হলের সামনে ভ্রাম্যমাণ আদালত এসব চালককে শাস্তি দেন।সূত্র জানায়, শাহবাগে দুই অটোরিকশাচালককে যাত্রীরা গন্তব্যে যেতে বললে তাঁরা যেতে চাননি। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ দুই চালককেই পাঁচ দিন করে কারাদণ্ড দেন।মিরপুরের এশিয়া সিনেমা হলের সামনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই এক চালক যাত্রী বহনে অস্বীকৃতি জানান। আরেক চালক চুক্তিতে যাত্রী বহন করেন। এই দুজনকেই পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।