যাত্রী হয়রানি বন্ধে প্রয়োজনে সদরঘাটের ইজারা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সদরঘাট টার্মিনালে ইজারাদার ও তাঁর লোকেরা যাত্রীদের হয়রানি করেন। যাত্রীদের প্রতি চরম দুর্ব্যবহার করা হয়। অতিষ্ঠ এসব মানুষের সুবিধার্থে ১ জুলাই থেকে প্রয়োজনে সদরঘাট টার্মিনালের ইজারা পদ্ধতি বাতিল করা হবে। গতকাল রোববার নৌ-নিরাপত্তা সপ্তাহের প্রথম দিনে সদরঘাট টার্মিনালে আয়োজিত অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ কথা বলেন। তিনি আনুষ্ঠানিকভাবে নৌ-নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন করেন।