যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশনে গতকাল শনিবার ময়মনসিংহ থেকে ভৈরব বাজারগামী একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ সময় ট্রেন থেকে নামতে গিয়ে ২০ যাত্রী আহত হয়েছেন। এতে প্রায় তিন ঘণ্টা এ পথে ট্রেন চলাচল বন্ধ থাকে।
সূত্র জানায়, বেলা ১১টায় ভৈরব বাজারগামী ২৪২ নম্বর লোকাল ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে আসে। চালক লাল সংকেত অমান্য করে গৌরীপুর রেলওয়ে স্টেশন অতিক্রমের সময় ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। এ সময় নামতে গিয়ে ট্রেনের ২০ যাত্রী আহত হন। এতে এ পথে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে দুই ঘণ্টার চেষ্টায় ইঞ্জিন ওঠানো হয়। বেলা আড়াইটার দিকে ভৈরব, জারিয়া, মোহনগঞ্জ ও ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।