যাত্রীবাহী বাস উল্টে ১৭ জন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী ভিআইপি পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো জ-১১-২৫৬০) নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় একটি বন্ধ স্টিলের দোকানের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেলে ১৭ জন যাত্রী আহত হয়। টঙ্গী সরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল আটটায় দুর্ঘটনায় আহত যাত্রীদের মধ্যে আটজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।