যাত্রীবাহী বাস খাদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়ায় চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদের পানিতে পড়ে যায়। এতে কমপক্ষে ২০ যাত্রী আহত হন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের বেসরকারি সংস্থা ট্রমালিংকের সদস্যরা চিকিৎসাসেবা দেন। দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের পানি থেকে উদ্ধার করে।