যাত্রীবাহী বাস খাদে আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরের নিমতলা নামক স্থানে গতকাল শুক্রবার যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। আহত যাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকগুলোতে ভর্তি করা হয়েছে।গাড়িচালক ও তাঁর সহকারী দুর্ঘটনার পরপরই পালিয়ে যান।