যাত্রীবাহী বাস খাদে, আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্লাপুর-নলডাঙ্গা সড়কের সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের কান্তানগর এলাকায় গতকাল শুক্রবার একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৫০ যাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ৭০ জনের বেশি যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বাস সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় যাচ্ছিল। বাসের যাত্রীরা ঢাকার বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করেন। ঈদের ছুটিতে বাসটি ভাড়া নিয়ে তাঁরা বাড়ি ফিরছিলেন। বাসটি গতকাল সকাল আটটার দিকে উপজেলার কান্তানগর এলাকায় পৌঁছায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে তাড়াহুড়া করে নামতে গিয়ে অন্তত ৫০ যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।