যাত্রীবাহী বাস খাদে, চালকের সহকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। আজ রোববার দুপুরে উপজেলার রায়মনি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আজ দুপুর ১২টা দিকে রায়মনি এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই বাসের চালকের সহকারী মারা যান। দুর্ঘটনার পর বাসের চালক ও অন্য কর্মচারীরা পালিয়ে যাওয়ায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। দুর্ঘটনায় আহত সাতজন যাত্রীকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।