যাত্রীবাহী বাস খাদে, নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার কেওয়াটচিরা এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন লৌহজংয়ের তাসলিমা বেগম (৫৫) ও কুড়িগ্রামের শফিকুল ইসলাম (২৮)।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন বলেন, নিহত দুজনের লাশ শ্রীনগরের ষোলঘর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্য ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।