যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। গতকাল রোববার সাতক্ষীরা-খুলনা সড়কের শুভাষিণী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫ জন যাত্রী আহত হন।
নিহত ব্যক্তিরা হলেন খুলনার ডুমুরিয়া সদরের কালিকাপুর গ্রামের চম্পা রানী মণ্ডল (২২), যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি গ্রামের জুলেখা বেগম (৪৫) ও খুলনা ডুমুরিয়া উপজেলা সদরের মো. আসাদুজ্জামান (৪৮)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাস খুলনা থেকে সাতক্ষীরা আসছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সাতক্ষীরা-খুলনা সড়কের শুভাষিণী এলাকায় খাদে পড়ে যায়। চম্পা রানী মণ্ডল ঘটনাস্থলেই মারা যান।