যাত্রীবাহী বাস খাদে, নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম বলেন, ঢাকা থেকে ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঘাটাইল পৌর এলাকার গুন গ্রামে আর একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়। আহত হয় ২৫ জন। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় জানা যায়নি। উদ্ধার কাজ চলছে।