যাত্রীবাহী লঞ্চ ধর্মঘট স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট আংশিক স্থগিত করা হয়েছে। শুক্রবার রাত থেকে যাত্রীবাহী লঞ্চের ধর্মঘট স্থগিত করা হয়। তবে পণ্যবাহী নৌযানের ধর্মঘট এখন বহাল আছে।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভুইয়া সাংবাদিকদের বলেন, ‘এইচএসসি পরীক্ষা, ইউপি নির্বাচন ও যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে আপাতত শুধু যাত্রীবাহী লঞ্চের জন্য ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে।’
মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে বৃহস্পতিবার সারা দেশে নৌযান ধর্মঘট শুরু করে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন।