যাত্রীবেশে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রী সেজে একটি মিনি পিকআপ ভ্যানে উঠে যানটির চালক ও দুই যাত্রীর কাছ থেকে চারটি মুঠোফোন সেট ও প্রায় ১১ হাজার টাকা লুট করেছে ডাকাতেরা।যানটির চালক জহুরুল ইসলাম বলেন, তিনি গত শনিবার রাতে পাবনার কাশিনাথপুর থেকে খালি গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। সিরাজগঞ্জের হাটিকুমরুল সড়কে পৌঁছার পর আট ব্যক্তি সিরাজগঞ্জের সলঙ্গার ভূঁইয়াগাথী বাজারে নামার কথা বলে তাঁর গাড়িতে ওঠে। তারা ভূঁইয়াগাথী পৌঁছার আগেই নেমে যাওয়ার কথা বলে গাড়ি থামাতে বলে। এ সময় তারা ডাকাতি করে।