যাত্রীর কাছ থেকে ছয় কেজি সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর হাঁটুর নিচে মোড়ানো অবস্থায় দুই কোটি ৬৫ লাখ টাকা মূল্যের প্রায় ছয় কেজি সোনার বার জব্দ করা হয়েছে। গতকাল সোমবার বিমানবন্দরে নিয়োজিত শুল্ক কর্মকর্তারা নিয়মিত তল্লাশির অংশ হিসেবে এসব বার জব্দ করেন। বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ গতকাল সকাল সাড়ে সাতটায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। এ সময় শুল্ক কর্মকর্তারা উড়োজাহাজে তল্লাশি চালিয়ে মো. আনিস চৌধুরী নামের এক যাত্রীর হাঁটুর নিচে মোড়ানো অবস্থায় ৫৩টি সোনার বার উদ্ধার করেন।
বিমানবন্দরে নিয়োজিত কাস্টমসের সহকারী কমিশনার মো. মশিয়ার রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আনিস চৌধুরীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হচ্ছে।
শুল্ক কর্মকর্তারা জানান, আটক যাত্রীর ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল।